সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে উপ-নির্বাচনের ভোট চলছে

  • আপডেট : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ৪৭০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : উৎসব মুখর পরিবেশে টাঙ্গাইল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে।

মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সকাল থেকেই ভোটাররা স্বাস্থ্য বিধি মেনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। নির্বাচন সুষ্ঠু করতে দুটি কেন্দ্রে ম্যাজিস্ট্রেটসহ আইন শৃংঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছে। এ ছাড়াও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন জহুরুল ইসলাম আজাদ (বোতল), মোশারফ হোসেন (ডালিম), মীর মঈনুল হক লিটন (উটপাখি), খন্দকার নুর আমিন (টেবিল ল্যাম্প) প্রতীক নিয়ে।

নির্বাচনের প্রতিটি কেন্দ্রের ভেতরে ১২ জন করে পুলিশ এবং ১৬ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme