সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ৩৮২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : “মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” শ্লোগানকে সামনে নিয়ে টাঙ্গাইলে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দুপুরে টাঙ্গাইল জেলা পুলিশ ও জেলা কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে পুলিশ লাইনস্ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের নবাগত পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

টাঙ্গাইল জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি মো: আনিসুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

সভায় টাঙ্গাইলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme