সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে করোনার বিশেষ টিকা ক্যাম্পেইনে ২য় ডোজ প্রদান করা হচ্ছে

  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ৩৮৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে সারাদেশের মতো টাঙ্গাইলেও করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিশেষ গণটিকা ক্যাম্পেইনে আজ ২য় ডোজ প্রদান করা হচ্ছে।

২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়া ক্যাম্পেইনে যারা টিকা’র ১ম ডোজ নিয়েছিলেন শুধু তাদেরই আজ ২য় ডোজ দেয়া হচ্ছে। যথাযথ স্বাস্থবিধি মেনে সকাল ৯টা হতে বিকেল ৪টা পর্যন্ত চলবে বিশেষ এ ক্যাম্পেইন। সংশ্লিষ্ঠ এলাকার সংসদ সদস্য, সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা বিশেষ টিকা ক্যাম্পেইনের উদ্বোধন করেন। জেলার সকল উপজেলার ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ের ১৪৫টি কেন্দ্রে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি টিকা কেন্দ্রে ৬ থেকে ৮ জন স্বাস্থ্যকর্মী কাজ করছে। এ ছাড়াও একজন করে স্বাস্থ্য পরিদর্শক দায়িত্ব পালন করছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা গেছে, বিশেষ ক্যাম্পেইনে টিকা’র ১ম ডোজ নেয়া ২ লাখ ৫ হাজার ৩ জনের সকলের ২য় ডোজ নিশ্চিত করার লক্ষে আগামী শনিবারও বিশেষ ব্যবস্থায় চলবে এ ক্যাম্পেইন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme