টাঙ্গাইলে করোনায় আক্রান্ত ও উপসর্গে ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৯২

  • আপডেট : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৮২৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় শনিবার (১৭ জুলাই) টাঙ্গাইলে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৩ জন ও উপসর্গ নিয়ে ৩ জন মারা গেছে। এদিকে নতুন করে জেলায় ৯২ জন করোনায় আক্রান্ত হয়েছে। ১৮৮টি নমুনা পরীক্ষার রির্পোটে ৯২ জনের করোনা সনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ৪৮ দশমিক ৯২ ভাগ।

এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৪৬৫ জন। আক্রান্তদের মধ্যে মোট সুস্থ্য হয়েছে ৬ হাজার ৯৮ জন। সর্বমোট মারা গেছে ১৮৭ জন। জেলার হাসপাতাল গুলোতে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ১৪৬ জন। এদের মধ্যে টাঙ্গাইল জেনালের হাসপাতালে ৮৩ জন, কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪, ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১, ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩, সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ এবং মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ১৪ নিয়ে মোট ১৪৬ জন। জেলায় বর্তমানে বাড়িতে ও আইসোলেশন থেকে চিকিৎসাধীন রয়েছে ৫ হাজার ৩৪ জন।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মোঃ শাহাবুদ্দিন এ তথ্য জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme