সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে কাউন্সিলর প্রার্থীর সংবাদ সম্মেলন

  • আপডেট : মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১
  • ৫৫০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : আসন্ন পৌরসভা নির্বাচনে টাঙ্গাইল পৌর এলাকার ১১ নং ওর্য়াডের কাউন্সিলর পদপ্রার্থী মো: আনিছুর রহমান আনিছের নির্বাচনী ক্যাম্প ভাঙ্গচুর ও অগ্নি সংযোগের ঘটনায় তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেছেন তিনি।

গত ২৭ ডিসেম্বর রাতে বাগানবাড়ী এলাকার প্রার্থীর নিজ বাড়ীতে অবস্থিত নির্বাচনী ক্যাম্পে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ওইদিনি কাউন্সিলর পদপ্রার্থী মো: আনিছুর রহমান আনিছ টাঙ্গাইল সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসানের কাছে মৌখিকভাবে অভিযোগ করেন।

সেই সাথে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মোশারফ হোসেনের কাছেও লিখিত অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে প্রার্থী মো: আনিছুর রহমান আনিছ বলেন, রাতের আধারে আমার নির্বাচনী ক্যাম্পে বর্তমান কাউন্সিলর মেহেদী হাসান আলীম এবং সাবেক কাউন্সিলর সালাউদ্দিন হায়দার এর সহযোগীরা ভাঙচুর চালায় পরে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। আমি এর বিচার চাই।

এ বিষয়ে টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মোশারফ হোসেন বলেন, আমি একটি মৌখিকভাবে ও লিখিত অভিযোগ পেয়েছি। অবশ্যই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme