সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে এনটিভির ১৯তম বর্ষপুর্তি উদযাপন

  • আপডেট : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ৩৫২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির ২০ তম বর্ষে পদাপর্ন অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। রোববার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে বর্ষপুর্র্তির কেক কাটা হয়। এর আগে এনটিভির বর্ষপুর্তির আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইল এনটিভি দর্শক ফেরামের সভাপতি ডাঃ সাইফুল ইসলাম স্বপনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শজাহান আনসারী, প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট খান মোহাম্মদ খালেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবুল কালাম আজাদ বীরবিক্রম, এফপিএবির সভাপতি হারুন অর রশিদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক শামসাদুল আখতার শামীম, টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, জেলা যুবলীগের সাধারন সম্পাদক ফারুক হোসেন মানিক, টাঙ্গাইল বাস-কোচ-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম এ রৌফ, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান নাজমুল হুদা নবীন প্রমুখ।

অনুষ্ঠানের সার্বিক পরিচালনার দায়িত্ব পালন করেন টাঙ্গাইল জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি ও এনটিভি দর্শক ফোরামের সাধারন সম্পাদক আবুল কালাম মোস্তফা লাবু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট মহব্বত হোসেন।

বর্ষপুর্তির অনুষ্ঠানে টাঙ্গাইলের বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme