সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ক্লাব আবর্তন ৯৯ এর দোয়া ও মিলাদ মাহফিল

  • আপডেট : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ৩৪৫ বার দেখা হয়েছে।

সোহেল রানা ॥ টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৯৯ ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন ক্লাব আবর্তন’৯৯ এর দোয়া ও মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৪ মার্চ বিকেলে টাঙ্গাইল শহরের ক্যাপসুল মর্কেটের ৩য় তলায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দোয়া পরিচালনা করেন দিঘুলীয়া জামে মসজিদের ইমাম আল আমীন।

দোয়া মাহ্ফিলে ক্লাব আর্বতন’৯৯ এর প্রয়াত সকল বন্ধু এবং সংগঠনের সকল সদস্যের পরিবার ও আত্মীয় স্বজনদের রুহের মাগফিরাত কামনায় ফাতিহা পাঠ এবং দোয়া করা হয়। সেই সাথে সকলের সুস্থ্যতা কামনা করা হয়। এসময় গীতা পাঠ করেন-বীনয় মুন্সি।

এতে উপস্থিত ছিলেন, ক্লাব আবর্তন’৯৯ এর সভাপতি ডা. শফিকুল ইসলাম সজিব, সাধারণ সম্পাদক আল-আমীন আলতাফ, দেলদুয়ার উপজেলার চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান মারুফ, টাঙ্গাল জেলা ক্রিড়া সংস্থার সদস্য শাহ আজিজ তালুকদার বাপ্পি, সাংবাদিক ইঞ্জিনিয়ার মো: সোহেল রানা, অলোয়া বরটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আওয়াল, ব্যবসায়ি আখতারুজ্জামান তুষার, সাব্বির রনি, মো: শরিফুল ইসলাম, ইউসুফ জাই তুষার, মাহফিজুর রহমান সজিব, মো: রিপন, পনির বাবু, টুটুল বসাক প্রমূখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme