সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে খাদ্যে ভেজাল মেশানোর অপরাধে ৩ কারখানার জরিমানা

  • আপডেট : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৪২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : খাদ্যে ভেজাল ও বিষাক্ত রাসায়নিক মেশানোর অপরাধে ৩ কারখানা মালিককে ৯৫ হাজার টাকা জরিমানা করেছে টাঙ্গাইল ভোক্তা অধিকার। এ অপরাধে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত মধুপুর ও ধনবাড়ী উপজেলায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

বিকেলে প্রেসবিজ্ঞপ্তি মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি), বিএন।

প্রেসবিজ্ঞপ্তির তথ্যে জানা যায়, খাদ্যে ভেজাল ও রাসায়নিক ব্যবহার করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে ধনবাড়ী ও মধুপুর উপজেলা তিনটি খাদ্য সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠানে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযোগে সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ধনবাড়ীর বেদারপাড়া এলাকার রাফি আইসক্রিমকে ৩০ হাজার, ওই উপজেলার হাবিপুরের মেসার্স মনছুর সুইটস এন্ড রেজকে ৫০ হাজার আর মধুপুর উপজেলার কাকরাইদ এলাকার মীম ফুড প্রোডাক্টসকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন টাঙ্গাইল ভোক্তা অধিকার এর সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। এ অপরাধে প্রতিষ্ঠানগুলোর জরিমানার ৯৫ হাজার টাকা নগদ আদায় করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme