সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে গণধর্ষণ আসামীদের শাস্তির দাবিতে মানববন্ধন

  • আপডেট : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৯
  • ৭১৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ মামলার আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার টাঙ্গাইল শহরের নিরালা মোড় শহীদ মিনার প্রাঙ্গনে টাঙ্গাইল সংগ্রহশালা, মোনালিসা উইমেন্স স্পোর্টস একাডেমি, সম্মিলিত সামাজিক আন্দোলন ও শিকড় এই মানববন্ধনের আয়োজন করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সংগ্রহশালার সচিব মির্জা মাসুদ রুবল, মোনালিসা উইমেন্স স্পোর্টস একাডেমি পরিচালক কামরুনাহার খান মুন্নি, শিক্ষক নেত্রী মরিয়ম মিলন বিটিভির টাঙ্গাইল প্রতিনিধি জে সাহা জয় ও বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা ।

উল্লেখ্য, ১২ এপ্রিল শুক্রবার রাত ৯টার দিকে কালিহাতী থেকে স্বামী-স্ত্রী টাঙ্গাইল শহরের নুতন বাসটার্মিনাল এলাকায় আসলে কয়েকজন যুবক তাদের ঘেরাও করে। পরে তাদের দুইজনকে বাসটার্মিনাল এলাকার ডিসি লেক পারে নিয়ে যায় এবং স্বামীকে আটকে রেখে প্রথম দফায় ৩জনে গণধর্ষণ করে।

পরে তার স্বামীকে মারধর করে তাড়িয়ে দেয়। স্ত্রীকে পাশের আরেকটি জায়গায় নিয়ে দ্বিতীয় দফায় গণধর্ষণ করে। তৃতীয় দফায় একটি রুমে নিয়ে ধর্ষণ করে। তার স্বামী পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে ধর্ষিতাকে উদ্ধার এবং ঘটনায় জড়িত থাকায় ৬জনকে আটক করে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme