সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব

  • আপডেট : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ৫৩০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল সদর উপজেলার জয়জানি এলাকা থেকে ৫ কেজি গাঁজাসহ জয়নাল আবেদীন নামের একজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

আজ সোমবার সকালে টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি), বিএন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল সদর উপজেলার জয়জানি এলাকায় অভিযান পরিচালনা করে ৫ কেজি গাঁজাসহ জয়নাল আবেদীন (৩০) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জয়নাল টাঙ্গাইল সদর উপজেলার বেগুনটাল গ্রামের মো: সাইদ মন্ডলের ছেলে। সে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলার বিভিন্ন থানা এলাকায় বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবিদের নিকট তাদের চাহিদা অনুযায়ী বিক্রয় করে আসছিলো। এ বিষয়ে টাঙ্গাইল মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ১৯(খ) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme