সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে গাঁজাসহ গ্রেফতার ২

  • আপডেট : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ৬৩৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে আড়াই কেজি গাঁজাসহ দুই বিক্রেতাকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (৮ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার উত্তর হুগড়া গ্রামে অভিযান চালিয়ে গাঁজাসহ ওই দুই বিক্রেতাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উত্তর হুগড়া গ্রামের মরহুম বারেক মোল্লার ছেলে জামাল (৩২) ও কানো মোল্লার ছেলে হরফ আলী (২৩)।

মঙ্গলবার (৯জানুয়ারি) সত্যতা নিশ্চিত করেছেন টাঙ্গাইল র‌্যাব-১২, সিপিসি-৩ কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার মো. এরশাদুর রহমান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল সদর উপজেলা উত্তর হুগড়া গ্রামের মরহুম বারেক মোল্লার ছেলে জামাল (৩২)এর বাড়িতে অভিযান চালিয়ে আড়াই কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা মজুত ও বিক্রির অপরাধে জামাল (৩২) ও একই গ্রামের কানো মোল্লার ছেলে হরফ আলী (২৩) কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ডও জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর মডেল থানায় র‌্যাব বাদি হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ১৯ (ক) ধারায় একটি মামলা দায়ের করেছে বলেও জানান তিনি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme