টাঙ্গাইলে চোরাই কাঠসহ ট্রাক আটক

  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ৪৩৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে চোরাই কাঠসহ একটি ট্রাক আটক করেছে বন বিভাগ।

১৯ আগস্ট বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল করটিয়া বাইপাস করাতিপাড়া এলাকায় বন বিভাগের ফরেষ্টার রেঞ্জ কর্মকর্তা মো: এমরান আলী এই অভিযান পরিচালনা করে।

টাঙ্গাইল বন বিভাগের কর্মকর্তা মো: এমরান আলী বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ এই গ্রুপটাকে ধরার জন্য চেষ্ঠা করে আসছিলাম। এরা মূলত দীর্ঘদিন যাবৎ সরকারের রাজস্ব ফাকি দিয়ে চোরাই কাঠ এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে বিক্রি করে থাকে। এরইধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করি এবং কাঠসহ একটি গাড়ি জব্দ করি। গাড়িটি টাঙ্গাইল থেকে ঢাকা যাচ্ছিল। গাড়ির নাম্বার ঢাকা মেট্রো-ন-১৭-১২৭৩। আমরা আমাদের বন আইন মোতাবেক আইনগত ব্যবস্থা নিচ্ছি। আগামীতেও আমদের এই অভিযান অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme