টাঙ্গাইলে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের আলোচনা সভা

  • আপডেট : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ৩১০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন।

এসময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরিফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীন প্রমুখ। সভায় বক্তারা বলেন, সঠিকভাবে জন্ম নিবন্ধন ও মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে সতর্কতার সাথে কাজ করতে হবে। যাতে করে কোন প্রকার ভূল না হয়। সাধারণ মানুষ যেনো জন্ম নিবন্ধন ও মৃত্যু নিবন্ধন করার সময় কোন রকম হয়রানি না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখার জন্য বলা হয়।

আলোচনা সভায় টাঙ্গাইল সদরের সকল ইউনিয়নের চেয়ারম্যান, সচিব, স্বাস্থ্য কর্মকর্তা ও গ্রাম পুলিশরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme