সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ঢাবি পরিবারের পুনর্মিলনী

  • আপডেট : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৪৬৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী প্রতিবছরের মতো এবারও মিলিত হয়েছেন তাদের প্রাণের টাঙ্গাইলে। শনিবার ৩০ জুলাই বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইল জেলা শিল্পকলায় পালিত হয় পুনর্মিলনী। ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার টাঙ্গাইল এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে জেলা শিল্পকলা একাডেমী থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে শিল্পকলায় গিয়ে শেষ হয়। শিল্পকলা অডিটরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক। টাঙ্গাইল পৌর সভার মেয়র ও সাবেক ঢাবিয়ান সিরাজুল ইসলাম আলমগীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

১৯৪০-এর দশক থেকে শুরু করে সর্বশেষ স্নাতক শেষ করা এই জেলার প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানটি পরিণত হয় মিলন মেলায়। পুনর্মিলনীর আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ছিল বক্তৃতা ও স্মৃতিচারণ। এ ছাড়া ছিল খাবারের আয়োজন। দেশে-বিদেশে বিভিন্ন সেক্টরে কর্মরত প্রাক্তন বন্ধুদের পেয়ে অনেকে মেতে উঠেছেন সুখ-আড্ডায়। ভুল করেননি একে অপরের পরিবার-পরিজনের সঙ্গে এক ফ্রেমে বন্দি হতে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme