সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে তানাকা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • আপডেট : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৬৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল -(সদর-৫) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছানোয়ার হোসেন বলেছেন, যুব সমাজের উন্নয়নে বর্তমান সরকার নানা উদ্যোগ গ্রহন করেছে। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে নেশা ও নানা অপরাধমুলক কর্মকান্ডের হাত থেকে নিরাপদে রাখা সম্বব।

৩ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে টাঙ্গাইল পৌর এলাকা পাড় দিঘুলীয়া তানাকা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি যুব সমাজের উদ্দেশ্যে এসব কথা বলেন।

তানাকা স্মৃতি ফাউন্ডেশনের আহবায়ক ডা. মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনসারী, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মীর্জা মঈনুল হোসেন লিন্টু। ফুটবল টুর্নামেন্টর উদ্বোধন করেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বীর বিক্রম। স্বাগত বক্তব্য রাখেন তানাকা স্মৃতি ফাউন্ডেশনের সাধারন সম্পাদক সৈয়দ শাতিল ও শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ সোহেল রানা। অুনষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক মাহবুবুর রহমান সুমন।

তানাকা স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে ফুটবল টুর্নামেন্টে মোট ৩২ টি দল অংশগ্রহন করছে। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সোহেল রানার সার্বিক সহযোগীতায় শুরু হওয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা উপভোগ করতে নারী পুরুশসহ সকল বয়সী কয়েক হাজার মানুষ উপস্থিত হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme