সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে দখল মুক্তকরণ অভিযান

  • আপডেট : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৬৩৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে মুজিব শতবর্ষে জমিহীন ও গৃহহীনদের ঘর প্রদান উপলক্ষে দখল মুক্তকরণ অভিযান শুরু হয়েছে।

আজ ৩০ (ডিসেম্বর) বুধবার সকালে টাঙ্গাইল সদরের গালা ইউনিয়নে রসূলপুর মৌজায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসকের নির্দেশে অভিযান পরিচালানা করেন টাঙ্গাইল সদরের নির্বাহী অফিসার মো :সাইদুল ইসলাম ও টাঙ্গাইল সদরের সহকারী কমিশনার (ভুমি) মো:খাইরুল ইসলাম।

১নং খাস খতিয়ান ভুক্ত ১১৬ শতাংশ সরকারী জমি দখলমুক্ত করা হয়।

টাঙ্গাইল সদরের নির্বাহী অফিসার মো: সাইদুল ইসলাম বলেন, আমরা দুস্থ অসহায়, দরিদ্র ও গৃহহীনদের ঘর করে দিচ্ছি। সেই মতে সরকারী বিভিন্ন খাস জমি আছে, যারা অবৈধ ভাবে দখল করে আছে সে জমিগুলো দখল মুক্ত করা হবে। গালা ইউনিয়নে রসূলপুর মৌজায় ৫০ বছর যাবত ১১৬ শতাংশ জমি অবৈধ ভাবে দখল ছিল, আমরা সকলে আজ দখল মুক্ত করেছি। মুজিববর্ষের নির্দেশ অনুযায়ি আমরা ২২৮ ঘর করে দিব। ১১৬ শতাংশ জমির উপর ৫৪ টি ঘর করে হবে। পর্যায়ক্রমে বাকী ঘরগুলোর ব্যবস্থা করা হবে।

এ সময় সরকারী অন্যন্য কর্মকর্তা ও আনসার উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme