সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে দুই ছিনতাইকারী আটক

  • আপডেট : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ৬৬২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে বাবুল (২৮) ও ছোটন (১৮) নামে দুই ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব।

রোববার (১৯ জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় দুইটি অত্যাধুনিক ছুরি, দুইটি মোবাইল ফোন ও সিম কার্ড উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন- নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার চনপাড়া গ্রামের রনির ছেলে বাবুল (২৮), একই গ্রামের আলী হোসেনের ছেলে ছোটন (১৮)।

দুপুরে টাঙ্গাইল র‌্যাব ১২ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, আটককৃতরা দেশের বিভিন্ন স্থানে পরস্পর যোগসাজসে ছিনতাই করার কথা স্বীকার করেছে। তাদের সুযোগ সুবিধামত দেশের বিভিন্ন এলাকায় ছিনতাই করে থাকে। তাদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর মডেল থানায় ১৮৬০ সালের ৩৯৩/৩৯৮ (পেনাল কোড) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme