সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে দেশীয় চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট : সোমবার, ৭ জুন, ২০২১
  • ৯৮৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে ৫০ লিটার দেশীয় চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (৭ জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বীরহাটি গ্রামের বেলতলা মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী- উপজেলার বীরহাটি গ্রামের মৃত শুক লাল রবিদাসের ছেলে ফনি লাল রবিদাস (৫১)। এসময় তার কাছ থেকে ৫০ লিটার দেশীয় চোলাই মদ (যার মূল্য আনুমানিক ১৫,০০০ টাকা) সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, দীর্ঘদিন যাবৎ দেশীয় চোলাই মদ অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইলের ভূঞাপুর থানাসহ অন্যান্য থানা এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছে। জেলার ভূঞাপুর থানা এলাকাসহ আশেপাশের থানা এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তার চাহিদা অনুযায়ী দেশীয় চোলাই মদ সরবরাহ করে। তার বিরুদ্ধে ভূঞাপুর থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ২৪ (খ) ধারায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme