সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে নবজাতকের লাশ উদ্বার

  • আপডেট : সোমবার, ৩১ মে, ২০২১
  • ৬৬১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল পৌর এলাকার সিএনবি রোড় থেকে এক নবজাতক কন্যা শিশুর লাশ উদ্ধার করেছে টাঙ্গাইল সদর থানা পুলিশ। সোমবার (৩১ মে) ১২ টার দিকে এ লাশ উদ্ধার করা হয়। কন্যা শিশুটির লাশ নাভি কাটা এবং পলিথিনে মোড়ানো অবস্থায় ছিল।

প্রত্যক্ষদর্শী মোঃ রফিকুল ইসলাম ও রেজাউল করিম জানান, সিএনবি রোড দিয়ে যাবার সময় হঠাৎ দেখি পলিথেনে মোড়ানো একটি নবজাতকের লাশ। পরে ৯৯৯ কল দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। কোন পশু-পাখি যেনো নবজাতকের লাশটি নিয়ে যেতে না পারে সেজন্য আমরা এখানেই দাড়িয়ে ছিলাম।

টাঙ্গাইল সদর মডেল থানার এসআই আব্দুল ওহাব জানায়, সাড়ে ১১ টার দিকে ৯৯৯ এ কল পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে নাভি কাটা পলিথিনে মোড়ানো একটি নবজাতক কন্যা শিশুর লাশ দেখতে পাই। পরে লাশটি উদ্ধার করে সুরতহাল করার জন্য পাঠিয়ে দেই। তিনি আরো জানায়, ধারনা করা হচেছ সকালের দিকে কোন এক সময় চলন্ত অটো রিক্সা অথবা সিএনজি থেকে লাশটি এখানে ফেলে গেছে। নবজাতকের লাশটি সুরতহাল করে দাফনের ব্যবস্থা করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme