টাঙ্গাইলে নাটাবের মতবিনিময় সভা

  • আপডেট : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ৩০৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: যক্ষ্মা রোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে টাঙ্গাইলে ইমামদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের মিলনায়তনে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া। নাটাব টাঙ্গাইল জেলা শাখার সভাপতি এডভোকেট খান মোহাম্মদ খালেদের সভাপতিত্বে আয়োজিত সভায় আলোচনায় অংশ নেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সহকারি পরিচালক ডা. শম্ভুনাথ চক্রবতী, এডভোকেট আল রুহী, ব্রাক এর প্রতিনিধি আমিনুল ইসলাম প্রমুখ। সভায় টাঙ্গাইলের বিভিন্ন মসজিদের ৩০ জন ইমাম অংশ নেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme