সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে নাট্য কর্মশালা শুরু

  • আপডেট : রবিবার, ২৯ মে, ২০২২
  • ৩৯৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে শতবর্ষী করোনেশন ড্রামাটিক ক্লাবের (সিডিসি) উদ্যোগে তিন দিনব্যাপী নাট্য কর্মশালা রোববার সকালে শুরু হয়েছে।

ক্লাবের নাট্যমঞ্চে কর্মশালার উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। সিডিসি’র সভাপতি সংসদ সদস্য আতাউর রহমান খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি।

নাট্য সম্পাদক সাম্য রহমানের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ক্লাব সম্পাদক সৈয়দ মাহমুদ তারেক।

৩১ মে পর্যন্ত এই কর্মশালায় ২০ জন শিক্ষানবিশ নাট্যকর্মী অংশ নিচ্ছে। কর্মশালা পরিচালনা করছেন নাট্যকার মামুনুর রশীদ। সহযোগিতায় আছেন শামিমা শওকত লাভলী ও দিপা হায়াত।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme