সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে পাঁচ ঘণ্টার ব্যবধানে এক দম্পতির মৃত্যু

  • আপডেট : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৬৭৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচ ঘণ্টার ব্যবধানে এক দম্পতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুন) টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তাদের মৃত্যু হয়।

মৃত্যুবরণকারীরা হলেন- উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের গর্জনা গ্রামে সোহরাব আলী আকন্দ (৮৫) এবং তার স্ত্রী সুফিয়া বেগম (৭৫)।

পরিবার সূত্রে জানা যায়, গত ২৮ মে হঠাৎ সোহরাব আলী আকন্দ এবং তার স্ত্রী সুফিয়া বেগম অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাদেরকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের দুইজনের করোনাভাইরাসের পরীক্ষা করানো ফল পজেটিভ আসে। পরে অবস্থার অবনতি হলে তাদের দুইজনকেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।

পরে বৃহস্পতিবার বিকেলে ৫টার দিকে প্রথমে সুফিয়া বেগমের মৃত্যু হয়। স্ত্রী মৃত্যুর ৫ ঘণ্টা পর রাত ১০টার দিকে সোহরাব আলী আকন্দেরও মৃত্যু হয়। মৃত্যুবরণকারী দুইজন ঘাটাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ঘাটাইল উইজডম ভ্যালি স্কুলের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল কামাল হোসেনের বাবা-মা।

কামাল হোসেন জানান, শুক্রবার (৪ জুন) সকালে জানাজা শেষে তাদের দুইজনকে গর্জনা গ্রামের সামাজিক কবরস্থানে তাদের দাফন করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme