সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে পিকআপ ভ্যান ও মাছ চাষের উপকরণ বিতরণ

  • আপডেট : শনিবার, ৪ জুন, ২০২২
  • ৩৬২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল সদর উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের বাস্তবায়নে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজী প্রোগ্রাম ফেজ (এনএটিপি-২) ও ইউনিয়ন পযায়ে মাছ চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পযার্য়) মৎস্য অধিদপ্তরের আওতায় ৩০% ভর্তুকি সহায়তায় মাছ পরিবহনযোগ্য পিকআপ ভ্যান বিতরণ এবং এরেটর ও মাছ চাষের উপকরণ বিতরণ করা হয়েছে।

৪ জুন শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে মৎস্য অফিস হতে মাছ পরিবহনযোগ্য ৪টি পিকআপ ভ্যান, ৫ টি এরেটর ও ৪ জন চাষীকে মাছ চাষের উপকরণ সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য মোঃ ছানোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনসারী।

টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আইয়ুব আলী। এসময় আরোও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, মাছ চাষি সমিতির সদস্যগণ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme