সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে পিতা-পুত্রসহ ৩ সক্রিয় মোটরসাইকেল চোর গ্রেফতার

  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ৬১৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে বিশেষ অভিযানে ২ চোরাই মোটরসাইকেলসহ ৩ সক্রিয় চোরকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৪ জুন) সকালে টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২টি বাজাজ কোম্পানীর মোটরসাইকেলসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ফতেপুর (হাটফতেপুর) গ্রামের বাবুল মনিদাসের ছেলে লিটন মনিদাস (২৭), জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার বয়ড়া গ্রামের মৃত মাখন বাদ্যকারের ছেলে আনন্দ বাদ্যকার (৩৯) এবং তার ছেলে সাগর বাদ্যকার (২০)।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ৪১১/৪১৩ ধারায় মামলা দায়ের করে দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে টাঙ্গাইল সদর মডেল থানার (এসআই) মোরাদুজ্জামান জানান, থানার ওসি মীর মোশারফ হোসেনের নের্তৃত্বে অভিযান চালিয়ে ২টি বাজাজ কোম্পানীর মোটরসাইকেল উদ্ধারসহ ৩ জন চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়কারীকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme