সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে পূজা উদযাপন পরিষদের সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট : শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১
  • ৪৬৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ টাঙ্গাইল জেলা শাখার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে বিবেকান্দ হাইস্কুল এন্ড কলেজের অডিটরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত। পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আনন্দ মোহন দে’র সভাপত্বিতে আয়োজিত সম্মেলন বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা স্বপন কুমার ঘোষ, সহ-সভাপতি জে এল ভৌমিক, বিভাগীয় যুগ্ম-সাধারণ সম্পাদক অঙ্কুরজিৎ সাহা, সাংগঠনিক সম্পাদক শুভাশীষ বিশ^াস সাধন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাগর হালদার, দপ্তর সম্পাদক বিপ্লব দে প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পূজা উদযাপন পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুন (ঝন্টু)।

এ সময় জেলা কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন উপজেলা থেকে আগত পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে প্রতিনিধি সম্মেলনের উদ্বোধন করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme