সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে পৃথক অভিযানে খাদ্যবান্ধব কর্মসুচির চাল, গাঁজা ও মদসহ গ্রেফতার ৫

  • আপডেট : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ৪৪২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে পৃথক অভিযানে সরকারের খাদ্য বান্ধব কর্মসুচির পাচার হওয়া দশ বস্তা চালসহ একজন, দশ কেজি গাঁজাসহ দুইজন, এবং ৯৮ লিটার দেশীয় চোলাই মদসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার দুপুরে র‌্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সোমবার রাতে ও মঙ্গলবার সকাল পর্যন্ত র‌্যাবের এসব পৃথক এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, টাঙ্গাইল সদর উপজেলার বড়বেলতা গ্রামের মৃত সিদ্দিক মন্ডলের ছেলে মুকুল মন্ডল (৪৯), শহরের কান্দাপাড়া এলাকার মৃত সহতি রবিদাসের ছেলে শংকর রবি দাস (৫০), কৃẲ রবিদাসের ছেলে সুশান্ত রবিদাস (২৭), ব্রাহ্মনবাড়িয়ার হরিপুর এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে মো. রুবেল (৩২), এবং সাগরতলা এলাকার শাহজাহান মিয়ার ছেলে সুমন মিয়া (২২)।

আব্দুল্লাহ আল মামুন বলেন, সোমবার রাত সোয়া ১১টায় সদর উপজেলার পোড়াবাড়ী বাজারের একটি গুদাম ঘরে অভিযান চালিয়ে পাচার করা সংরক্ষিত সরকারী খাদ্য বান্ধব কর্মসূচির দশ বস্তা চালসহ মুকুল মন্ডল গ্রেফতার করা হয়। অপরদিকে মঙ্গলবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাসে অভিযান চালিয়ে দশ কেজি গাঁজাসহ রুবেল ও সুমন মিয়া এবং শহরের কান্দাপাড়া এলাকায় ৯৮ লিটার দেশীয় চোলাই মদসহ শংকর ও সুশান্ত নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme