সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, ধর্ষক আটক

  • আপডেট : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ৫৯৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে চকলেটের লোভ দেখিয়ে ৭ বছরের এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করেছে শফিকুল ইসলাম নামে এক যুবক। সদর উপজেলার আলোকদিয়া এ ঘটনা ঘটে। আর এ ঘটনায় গতকাল মঙ্গলবার (২৪ আগস্ট) রাতে শফিকুল ইসলামকে গ্রেপ্তার করে র‍্যাব।

শফিকুল ইসলাম টাঙ্গাইল সদর উপজেলার আলোকদিয়া গ্রামের আলতাফ প্রামাণিকের ছেলে।

র‍্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি), বিএন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল টাঙ্গাইল জেলার সদর থানাধীন আলোকদিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ৭ বছরের এক প্রতিবন্ধী মেয়েকে চকলেটের প্রলোভন দেখিয়ে লেবু বাগানে নিয়ে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme