সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে প্রায় ৬ লাখ টাকার ইয়াবাসহ আটক ১

  • আপডেট : রবিবার, ১২ জুন, ২০২২
  • ৫৪৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে প্রায় ৬ লাখ টাকার ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

১১ জুন দিবাগত রাতে মির্জাপুর উপজেলা গোড়াই এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ি গৌরাঙ্গ গোস্বামী (২৮) সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার গাড়ামাসী গ্রামের লব গোস্বামীর ছেলে।

রোববার ১২ জুন দুপুরে প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান।

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, শনিবার ১১ জুন রাত দেড় টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান ও স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ এরশাদুর রহমানের নেতৃত্বে একটি আভিযানিক দল টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন গোড়াই বড়টেকি সাকিনস্থ উত্তরা স্পিনিং মিল সংলগ্ন হানিফ কাউন্টার এর সামনে অভিযান পরিচালনা করেন। অভিযানে সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার গাড়ামাসী গ্রামের লব গোস্বামীর ছেলে মাদক ব্যবসায়ি গৌরাঙ্গ গোস্বামী (২৮)কে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা ২ হাজার ৩৮০ পিস ইয়াবাসহ ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫ লাখ ৯৫ হাজার টাকা।

পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মির্জাপুর থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ১০ (খ) ধারায় মামলা করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme