টাঙ্গাইলে ফেন্সিডিলসহ এক মাদক কারবারি আটক

  • আপডেট : সোমবার, ২০ জুন, ২০২২
  • ৩৫৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল সদরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৯৭ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। সোমবার সকালে উপজেলার আশেরপুর বাইপাস এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের মৃত মোনাছ মালিতার ছেলে আব্দুর রাজ্জাক (৬০)। এসময় ৯৭ বোতল ফেন্সিডিল, একটি মোবাইল, একটি সিম কার্ডসহ তাকে হাতেনাতে আটক করে।

টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, আটককৃত দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে টাঙ্গাইল জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে বিভিন্ন মাদক সেবীদের নিকট বিক্রি করে আসছিলো। তার বিরুদ্ধে সদর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme