সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ফ্রি মেডিকেল ক্যাম্প

  • আপডেট : শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯
  • ৭৬০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল সদর উপজেলার করটিয়ায় মোহাম্মদ সা’দাৎ আলী খান পন্নী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (প্রতিবন্ধী স্কুল) উদ্যোগে শুক্রবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যম্প অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবন্ধী স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পে বাক, দৃষ্টি ও মানসিক প্রতিবন্ধীদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেয়া হয়।

মোহাম্মদ সা’দাৎ আলী খান পন্নী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সদস্য সাজ্জাদ করিম খানের সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, করটিয়া ইউপি চেয়ারম্যান মো. খালেকুজ্জামান চৌধুরী মজনু।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রয়াত বায়েজিদ খান পন্নীর কন্যা ডা. উম্মতিজান মাখছুমা পন্নী, মুক্তিযোদ্ধা মানব কল্যাণ ফাউনডেশনের যুগ্ম-সম্পাদক এসএম শামছুল হুদা, প্রভাষক ডা. মাহবুব আলম মাহাফুজ, প্রধান শিক্ষিকা আয়শা বেগম, ফাউন্ডেশনের নির্বাহী সদস্য এনামুল হক বাপ্পা ও কোষাধ্যক্ষ আইনুল হক প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন আবুল বাশার আনোয়ার। মেডিকেল ক্যাম্পে শতাধিক প্রতিবন্ধীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ করা হয়।

প্রসঙ্গত, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পন্নী পরিবারের অকালপ্রয়াত সন্তান সা’দাৎ আলী পন্নীর স্মরণে ১৯৯১ সালে এ প্রতিবন্ধী স্কুলটির প্রতিষ্ঠাকাল থেকে প্রতিবন্ধীদের শিক্ষা, চিকিৎসা ও স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme