সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে বাসচাপায় বিজিবি সদস্য নিহত

  • আপডেট : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ৫৮৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল সদরের করটিয়া ইউনিয়নের করাতিপাড়ায় বাসচাপায় সেলিম রেজা (২৯) নামে এক মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য সেলিম পাবনার চাটমোহর এলাকার মোজাহের মোল্লার ছেলে।

বুধবার (১৯ মে) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন তারা।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. নবীন জানান, বিকেলে মো. কামরুজ্জামান নামে এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে পাবনা থেকে মোটরসাইকেলে করে ঢাকা যাচ্ছিলেন সেলিম। পথে করাতিপাড়ায় পেছন থেকে একটি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে সেলিম ও কামরুজ্জামান গুরুতর আহত হন। এ অবস্থায় তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক সেলিমকে মৃত ঘোষণা করেন। আহত কামরুজ্জামান একই এলাকার আবু সাঈদের ছেলে। তার অবস্থাও আশঙ্কাজনক।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme