সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে চালক নিহত

  • আপডেট : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ৭৮৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে নগর জলফৈ বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত হয়েছেন।

শনিবার (৪ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল সদর উপজেলার নগর জলফৈ বাইপাসে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাভার্ডভ্যান চালক আরাফাত শেখ রংপুরের বদরগঞ্জ থানার পালিপাড়া গ্রামের মো. আকবর আলী সেতুর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত।

তিনি জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ন্যাশনাল ট্রাভেলস এর একটি বাস (ঢাকা মেট্রো ব- ১৪-৭৫১৯) ঢাকা দিকে যাচ্ছিলো। বিপরীত দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ওয়ালটনের ছোট কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো অ-১১-১৬৪৫) ঘটনাস্থলে পৌছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের সামনের অংশ দুমরে মুচরে যায়। কাভার্ড ভ্যানটি রাস্তায় উল্টে যায়। এ সময় চালকের ডান হাত কেটে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়াসহ ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় গুরুতর আহতাবস্থায় বাস চালক চালক জাহাঙ্গীর হোসেনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme