সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ব্যবসায়ীর উপর হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ৮১০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল সদর উপজেলার বেলটিয়াবাড়ী গ্রামের ব্যবসায়ী শিপন মিয়ার উপর হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার সকাল ১১ টায় বেলটিয়াবাড়ী গ্রামে ঘন্টাব্যাপি এ মানববন্ধন পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন গালা ইউনিয়নের নবাগত ইউপি সদস্য শিখা রাণি সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ ও অজিত কুমার দাস, রমজান আলী সরকার, খন্দকার শাহজাহান প্রমুখ।

বক্তারা বলেন, গত ৮ জানুয়ারি সন্ধ্যায় ব্যবসায়ী শিপনকে পূর্ব শত্রুতার জেরে ওই গ্রামের সোহাগ খান, টিপু মিয়া, আক্তারুজ্জামান বাদল, শাহানশাহসহ কয়েক জন বেধরক মারধর করে। স্থানীয়রা শিপনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করে। এ ঘটনায় ১০ জানুয়ারি শিপনের বড় ভাই মিঠুন বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান আন্দোলনকারীরা।

দায়িত্বপ্রাপ্ত এসআই মফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় তদন্ত চলছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme