সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ব্যবসায়ী হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ৩৯২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল শহরের সন্তোষ বাগবাড়ী এলাকার ফার্নিচার ব্যবসায়ী শামসুল হকের হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে শামসুল হকের এলাকাবাসী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর সাহিদুল হক স্বপন ও রকিহায়দার, সাবেক কাউন্সিলর মোহাম্মদ আলী, ইউপি সদস্য দেলোয়ার হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, পূর্ব শত্রুতার জেরে শামসুল হককে হত্যা করা হয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। তাই হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি করছি। অন্যথায় কঠোর থেকে কঠোতর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

উল্লেখ্য, গত রোববার রাত থেকে নিখোঁজ ছিলো শামসুল হক। পর দিন সোমবার বিকেলে তার বাড়ির সামনের পুকুর থেকে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার রাতে নিহতের ভাই এডভোকেট মো. শামীম আল মামুন বাদি হয়ে অজ্ঞাতদের আসামী করে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme