সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে মাটি চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

  • আপডেট : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ৫৯১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে কুপ খুড়তে গিয়ে মাটি চাপা পড়ে মো. কবির মিয়া (৩৫) এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে পৌর এলাকার কাগমারা মেছের মার্কেট এলাকার করিম মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি স্থানীয় কাউন্সিলর সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন।

নিহত কবির দেলদুয়ার উপজেলার গোমজানি এলাকার মো. আফাজ উদ্দিনের ছেলে।

কাউন্সিলর সাইফুল ইসলাম জানান, করিমের বাড়িতে কুপ খুড়তে ওই তিনজন শ্রমিক আসেন। কুপ খোড়ার শেষ পর্যায়ে উপর থেকে মাটির চাপ কবির মিয়ার উপরে পড়ে। এসময় এলাকাবাসী বিষয়টি ফায়ার সার্ভিসকে জানায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাকে মাটির নিচ থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক রেজাউল করিম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন জানান, লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় অমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme