সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে মার্কেট ও শপিংমল খোলা রাখার দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ

  • আপডেট : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ৫৭০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে মার্কেট ও শপিংমল খোলা রাখার দাবিতে বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা।

মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে শহরের সমবায় সুপার মার্কেটের সামনে এ বিক্ষোভ হয়।

শহরের বিভিন্ন মার্কেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ সাধারণ ব্যবসায়ীরা এতে অংশ গ্রহন করেন। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার ও সদর থানার ওসিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য উপস্থিত হন। ব্যবসায়ীরা বলেন, দীর্ঘদিন ধরে আমাদের ব্যবসা ভালো যাচ্ছে না। ঈদ উপলক্ষে ইতিমধ্যে পোষাক সংগ্রহ করা হয়েছে। এই অবস্থায় লকডাউনের কারণে দোকান খোলা রাখতে না পারলে আমাদের পথে বসা ছাড়া আর কোনো উপায় থাকবে না। দোকান খোলা রাখতে সরকার ঘোষিত যে কোন স্বাস্থ্য বিধি মেনে চলবো।

পরে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শফিকুল ইসলাম ও টাঙ্গাইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খান আহমেদ শুভ ব্যবসায়ীদের এভাবে বিক্ষোভ প্রদর্শন না করার অনুরোধ জানান। এবং এ বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করার পরামর্শ দেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme