টাঙ্গাইলে মাস্ক ব্যবহার না করায় আর্থিক জরিমানা

  • আপডেট : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ৫৬৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : করোনাভাইরাস প্রতিরোধে ও জনসচেতনা সৃষ্টির লক্ষে টাঙ্গাইলে মাস্ক ব্যবহার না করায় আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার ১৫ মার্চ দুপুরে শহরের গুরত্বপূর্ণ এলাকায় সদর উপজেলার সহকারি কমিশনা (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় জনসাধারণের মাঝে মাস্কও বিতরণ করা হয়েছে।

ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম জানান, জেলা প্রশাসকের নির্দেশে করোনাভাইরাসে প্রতিরোধে শহরের বিভিন্ন এলাকায় জনসচেতনা সৃষ্টির লক্ষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

এ সময় মাস্ক ব্যবহার না করে চলাচল করায় তিনজনকে ৮০০ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme