সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে মুক্তিযোদ্ধার উপর হামলা প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট : শনিবার, ২ জানুয়ারী, ২০২১
  • ৭১৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল সন্তোষে বীর মুক্তিযোদ্ধা মো. হাসেম আলীর উপর নৃশংস হামলা ও তার পরিবারের উপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসুচী পালন করা হয়েছে।

আজ ২ জানুয়ারী শনিবার সকালে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সন্তোষ বাজারের সামনে বীর মুক্তিযোদ্ধা ও এলাকাবাসীর আয়োজনে চিহ্নিত রাজাকার মিজানুর রহমানের ভাই ও সন্তানেরা হত্যার উদ্দেশে বীর মুক্তিযোদ্ধা মো. হাসেম আলীর উপর নৃশংস হামলা ও তার পরিবারের উপর নির্যাতনের প্রতিবাদে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন কর্মসুচী পালন করা হয়।

এ সময় বক্তারা বলেন, এই বীর মুক্তিযোদ্ধা মো. হাসেম আলীর উপর নৃশংস হামলা ও তার পরিবারের উপর নির্যাতনের ঘটনায় আসামীদের গেস্খফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন এই রাজাকারদের কারণে আমাদের সমাজ কলুষিত হয়ে পড়ছে। এছাড়া মানববন্ধনে অংশগ্রহণকারীরা সমাজে ঘটে যাওয়া সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করে সমাজে দৃষ্টান্ত স্থাপনের দাবি করেন।

উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর রোববার সন্ধ্যায় বীর মুক্তিযোদ্ধার নিজ বাসার সামনে পুর্বশত্রুতার জের ধরে তাকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংস হামলা ও তার পরিবারের উপর নির্যাতন করা করে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme