সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে শরীরচর্চা ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

  • আপডেট : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
  • ৮৩৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : “সকাল বেলার হাওয়া, লক্ষ টাকার দাওয়া” এই স্লোগানে টাঙ্গাইলে স্বাস্থ্য সচেতন বিভিন্ন বয়সী মানুষের শরীরচর্চার সংগঠন দেহগড়ি ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

টাঙ্গাইল স্টেডিয়াম সংলগ্ন ঈদগা মাঠে ২০ আগস্ট শুক্রবার সকাল ৬ টায় এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

এ খেলায় দেহগড়ি শরীরচর্চা ক্লাবের বিভিন্ন বয়সী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

খেলাটি পরিচালনা করেন দেহগড়ি’র সাধারণ সম্পাদক ও ব্যায়ামের প্রশিক্ষক আনিসুজ্জামান আনিস।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি তপন ভট্টাচার্য, সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, সুব্রত কুমার ধর, চন্ডী দাস নাগ, মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোঃ রাশেদ খান মেনন (রাসেল), মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম, মজিবর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহীন চাকলাদার, সদস্য মোঃ বাদল, আঃ আজিজ সরকার, গোলাম মোস্তফা, তপন কুমার গুণ, জাহিদ হাসান হেলাল, মির্জা শরিফুল ইসলাম পিযুষ, পরিমল সাহা, নিজাম উদ্দিন, ব্যাংক কর্মকর্তা মাহমুদ আলম, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আতিকুর রহমান, আবুল হাসেম, সংবাদকর্মী শামীম আল মামুন, রোমান আওয়াল, আঃ আলীম, সোহেল, নোমানসহ অন্যান্য সদস্যগণ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme