সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে সরকারি শিশু পরিবার (বালক) এর জীবনমান উন্নয়ন শীর্ষক সেমিনার

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৭১৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: সরকারি শিশু পরিবার (বালক) টাঙ্গাইল কতৃর্ক আয়োজিত নিবাসীদের জীবনমান ও দক্ষতা উন্নয়নে কর্মকর্তা ও কর্মচারীদের করনীয়” শীর্ষক সেমিনার ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ২৬ জুন) সকালে সরকারি শিশু পরিবার (বালক) টাঙ্গাইল মিলনায়তন কেন্দ্রে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো: তৌহিদুল ইসলাম। এসময় আরও বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর সমাজসেবা কর্মকর্তা ও সরকারি শিশু পরিবার (বালক) এর তত্ত্বাবধায়ক ইব্রাহীম। সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মাহবুব উল আলম খাসনবীশ, মো: মোতালেব মিয়া।

এসময় সরকারি শিশু পরিবার (বালক) এর জীবনমান উন্নয়ন শীর্ষক সেমিনারে বক্তারা নিবাসীদের বিভিন্ন ট্রেড এর উপর ট্রেনিং, ভাষগত দক্ষতা এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা বৃদ্ধির মাধ্যেমে তাদের আত্মনির্ভরশীল হবার অপার সম্ভাবনা রয়েছে বলে অভিব্যক্তি প্রকাশ করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme