সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে স্বাধীনতা চিকিৎসক পরিষদের সেমিনার ও আলোচনা সভা

  • আপডেট : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ৪৪৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) টাঙ্গাইল জেলা শাখার উদ্দোগে বৈজ্ঞানিক সেমিনার ও আলোচনা সভা (Scientific Seminar & Discussion Meeting) অনুষ্ঠিত হয়েছে।

১৯ অক্টোবর বুধবার দুপুরে শেখ হাসিনা মেডিকেল কলেজের মাল্টিপারপাস হলে এ অনষ্ঠানের আয়োজন করা হয়।

সেমিনার ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্বাচিপ কেন্দ্রিয় কমিটির সভাপতি প্রফেসর ডা. এম ইকবাল আর্সলান।

প্রধান বক্তা ছিলেন স্বাচিপ কেন্দ্রিয় কমিটি সাধারণ সম্পাদক প্রফেসর ডা. এম এ আজিজ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ডা. শাহরিয়া নাবি শাকিল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্বাচিপ টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. শাফিকুর রহমান খান লিটন। এতে আরো বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডা. নুজহাত চৌধুরী সম্পা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেড অব ইনটারভেনশন হেপটোলজি প্রফেসর ডা. মামুন আল মাহাতাব স্বপনিল, স্বাচিপ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ডা. কামরুল ইসলাম খান ইউসুফ জাই, টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোঃ নরুল আমিন মিয়া, ডাইরেক্টর ডা. এমডি আলী খান প্রমুখ। এসময় স্বাচিপ টাঙ্গাইল জেলা শাখা অনান্য সদস্য ও শেখ হাসিনা মেডিকেল কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা, এই সরকারের সময়কালীন চিকিৎসা খাতের উন্নয়নের কর্মকান্ড নিয়ে আলোচনা করেন। সভায় কেন্দ্রিয় নেতৃবৃন্দ চিকিৎসকদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme