সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

  • আপডেট : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ৬৩৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও অজ্ঞাতপরিচয় এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরোহী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেল তিনটায় মহাসড়কের করাতিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক সজীব আহমেদ শাকিল দেলদুয়ার উপজেলার বরটিয়া গ্রামের মোস্তফার ছেলে।

টাঙ্গাইল পুলিশ বক্সের ইনচার্জ মো. নবীন হোসেন জানান, বিকেলে শাকিল মোটরসাইকেল ঢাকার দিকে যাচ্ছিলো। তিনি করাতিপাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক সজীব ও অজ্ঞাত পথচারী নিহত হন। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme