সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে ভ্যানগাড়ি বিতরণ

  • আপডেট : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ৩৫৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর অর্থায়নে পরিচালিত ভ্যানগাড়ি বিতরণ কর্মসূচির আওতায় টাঙ্গাইলে ১৮ জন হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে ভ্যানগাড়ি বিতরণ করা হয়েছে। উপকারভোগীরা টাঙ্গাইল সদর, কালিহাতী ও দেলদুয়ার উপজেলার বাসিন্দা।

২৩ এপ্রিল শনিবার সকালে সোসিও ইকনোমিক ব্যাকিং অ্যাসোসিয়েশন (সেবা) আয়োজনে পৌর এলাকার বিশ্বাস বেতকা সেবা টাওয়ারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সেবা’র সভাপতি এডভোকেট মোঃ মনিরুজ্জামান সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর। এসময় আরোও উপস্থিত ছিলেন সেবার নির্বাহী পরিচালক মোঃ রিয়াজ আহমেদ লিটন, পৌর কাউন্সিলর হোসনেয়ারা বিউটি, সেবা সংস্থার সাধারণ পরিষদের সদস্য খন্দকার আতিকুজ্জামান টুটুল, পরিচালক (প্রশাসন) মোঃ সাইদুর রহমান মল্লিক, পরিচালক (কার্যক্রম) মোঃ শাহিনুর ইসলাম, পরিচালক (অর্থ) মোঃ মনিরুল হক, কার্যকরী পরিষদের সদস্য মোঃ কামরুজ্জামান, কোষাধক্ষ্য হাছিনা আকতার, সদস্য ফরিদা খান ও সেবা সংস্থার অন্যান্য কর্মকর্তাগণ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme