সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে হেরোইনসহ ২ মাদক কারবারি আটক

  • আপডেট : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ৪৮৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল সদরে ৩১৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার সকালে উপজেলার আশেকপুর বাইপাস এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার জাহানাবাদ গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে আলমগীর হোসেন ওরফে বাবু (২৮), একই গ্রামের মৃত বেলাল উদ্দিপনের ছেলে হাসান (৩০)। এসময় ৩০ লাখ টাকা মূল্যের ৩১৮ গ্রাম হেরোইন, ৩টি মোবাইল, ৩টি সিম কার্ড এবং নগদ ১ হাজার ৩০০ টাকাসহ তাদের হাতেনাতে আটক করে।

টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, আটককৃতরা মাদকদ্রব্য হেরোইন অবৈধভাবে সংগ্রহ করে টাঙ্গাইল জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী বিক্রি করে আসছিলো। আটককৃতদের বিরুদ্ধে সদর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme