সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে হেরোইন ও চোলাই মদসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

  • আপডেট : শনিবার, ৫ জুন, ২০২১
  • ৮৫০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ও গায়রা বেতিল গ্রামে অভিযান পরিচালনা করে ২০ গ্রাম হেরোইন এবং ৩০ লিটার দেশীয় চোলাই মদসহ ৩ জন আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব।

৫ জুন রবিবার সকালে টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি আভিযানিক দল টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন গোড়াই এলাকায় অভিযান পরিচালনা করে মো: তোতা খানের বাড়ি থেকে ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এসময় মাদকদ্রব্য বিক্রির অভিযোগে শাহানাজ বেগম ওরফে শাহানা (৪৫) কে গ্রেফতার করা হয়। শাহানা তোতা মিয়ার স্ত্রী।
অপরদিকে মির্জাপুর উপজেলার গায়রা বেতিল গ্রামে পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে সখীপুর উপজেলার তক্তারচালা গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে মো: শামীম মিয়া (২২) ও একই এলাকার নীল মোহন নীলু সরকারের ছেলে অজয় সরকার (২১) কে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩০ লিটার দেশীয় চোলাই মদ, মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ বিষয়ে মির্জাপুর থানায় ২টি নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme