সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে হোমিওপ্যাথিক চিকিৎসকদের মানববন্ধন

  • আপডেট : বুধবার, ২২ জুন, ২০২২
  • ৩৭০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামের পূর্বে ডাক্তার লেখা ও বিএইচএমএস উচ্চ শিক্ষার সুযোগসহ “বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড কর্তৃক প্রণীত ও হোমিও চিকিৎসা শিক্ষা আইন-২০২১” অবিলম্বে জাতীয় সংসদে পাশ করার দাবীতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার ২২ জুন বেলা ১১টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে টাঙ্গাইল হোমিও মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে হোমিওপ্যাথিক এর বিভিন্ন সংগঠনের ডাক্তার, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহন করে।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ঢাকা বিভাগের বোর্ড সদস্য এবং টাঙ্গাইল হোমিও মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. কায়েম উদ্দিন। টাঙ্গাইল হোমিও মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. সাহিদা আক্তারের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, ঢাকা বিভাগের সাবেক বোর্ড সদস্য ডা. মোঃ তোফাজ্জল হোসেন, টাঙ্গাইল হোমিও মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এর শিক্ষক ডা. সৈয়দ এমরান আলম, ডা. মোঃ শাহাদৎ হোসেন বাবলু, ডা. নজরুল ইসলাম, ডা, সৈয়দা ফাহমিনা, ডা. তাসলিমা খন্দকার প্রমুখ।

মানববন্ধনে দেশের জনগণের স্বাস্থ্য সেবায় ও কোভিড-১৯ মহামারী কালীন সময়ে বিশেষ ভুমিকা ও দায়িত্ব পালনকারী হোমিওপ্যাথিক চিকিৎসদের নামের পূর্বে ডাক্তার পদবী ব্যবহারের অধিকার সংরক্ষণ এবং প্রস্তাবিত ও মন্ত্রীসভায় নীতিগতভাবে অনুমোদন “বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড কর্তৃক প্রণীত ও হোমিও চিকিৎসা শিক্ষা আইন-২০২১” অবিলম্বে সংসদের পাশ করার জোর দাবী জানান বক্তারা।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme