সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ১৩০ পিস ইয়াবাসহ যুবক আটক

  • আপডেট : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ১০৩৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের দেলদুয়ারে অভিযান চালিয়ে ১৩০পিস ইয়াবাসহ মো. আশিক মিয়া নামে এক যুবককে আটক করেছে র‌্যাব।

আজ সোমবার সকালে উপজেলার ছিলিমপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত মো আশিক মিয়া (২২) ছিলিমপুর বাজার সংলগ্ন বেতরাইল গ্রামের মো. আফসার মিয়া ওরফে গামার ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমানের নেতৃত্বে একটি দল দেলদুয়ার উপজেলার ছিলিমপুর বাজারে অভিযান চালায়। অভিযানকালে ১৩০পিস ইয়াবাসহ মো. আশিক মিয়াকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি সিমকার্ডও জব্দ করা হয়। আটককৃত মো. আশিক মিয়া দেলদুয়ার উপজেলা সহ আশপাশের এলাকায় মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকসেবীদের কাছে চাহিদা অনুযায়ী ইয়াবা ট্যাবলেট পৌঁছে দিত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

এ বিষয়ে দেলদুয়ার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের পূর্বক তাকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme