সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ৫২ কেজি গাঁজাসহ দুই মাদককারবারী গ্রেফতার

  • আপডেট : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ৪৪৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে র‌্যাব দুই মাদককারবারীকে গ্রেফতার করেছে।

শনিবার সদর উপজেলার রাবনা বাইপাস এলাকা থেকে ৫২ কেজি গাঁজাসহ নূর নবী ও আশরাফুল ইসলাম নামের দুই মাদককারবারীকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি), বিএন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় র‌্যাব অভিযান চালিয়ে লক্ষীপুর জেলার রামগাতি উপজেলার চর ডাক্তার এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে নূর নবী (৩৫) ও সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার দেইলা বাজার এলাকার জাহিদুল ইসলামের ছেলে আশরাফুল ইসলামকে (১৮) ৭ লাখ ২৮ হাজার টাকা মূল্যের ৫২ কেজি গাঁজা, একটি কাভার ভ্যান, নগদ ৪ হাজার ৪০০ টাকা, ২টি মোবাইল এবং ২টি সিম কার্ডসহ হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme