সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ৮০ লিটার চোলাই মদসহ আটক ২

  • আপডেট : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ৪৪৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল পৌর এলাকার বেবীস্ট্যান্ড কান্দাপাড়া থেকে ৮০ লিটার দেশীয় চোলাই মদসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে অভিযান পরিচালনা করে শহরের বেবীস্ট্যান্ড কান্দাপাড়া থেকে দুইজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৮০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। আটককৃতরা হলো- পৌর শহরের পারদিঘুলিয়া দক্ষিণ কলেজ পাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে জহিরুল ইসলাম (৪৩), সদর উপজেলার বড়বেলতা মধ্যপাড়া গ্রামের মৃত কুদ্দুসের ছেলে আব্দুল জব্বার (৪০)।

আটককৃতরা জানায়, দেশীয় চোলাই মদ অবৈধভাবে সংগ্রহ করে টাঙ্গাইল জেলার বিভিন্ন থানা এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট বিক্রি করে আসছিলো।

পরে তাদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme