সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ৯০ লিটার মদসহ এক মাদক কারবারি আটক

  • আপডেট : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ৪৯৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল পৌর শহরে ৯০ লিটার দেশীয় চোলাই মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

শনিবার সকালে পৌর শহরের বেবীস্ট্যান্ড কান্দাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত হলেন ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার মঠবাড়ী গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে সানি (২৭)। এসময় ৯০ লিটার দেশীয় চোলাই মদ, একটি মোবাইল, ২টি সিম কার্ডসহ তাকে হাতেনাতে আটক করে।

টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানান, আটককৃত বহুদিন ধরে মাদক দ্রব্য দেশীয় চোলাই মদ অবৈধভাবে সংগ্রহ করে টাঙ্গাইল জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে বিক্রি করে আসছিলো। তার বিরুদ্ধে সদর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme